তিন ছাত্রী নিখোঁজ: রকিবুল্লাহ রিমান্ডে, তিন জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ অক্টোবর ২০২১, ১৬:৪৩আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৬:৫৯

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় তিন ছাত্রী নিখোঁজের ঘটনায় পল্লবী থানায় দায়ের করা মামলায় গ্রেফতার চার আসামির মধ্যে মো. রকিবুল্লাহর (২০) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর তিন আসামির বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

রবিবার(৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তারের আদালত এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে তথ্য জানা গেছে।

অপর তিন আসামিরা হলেন- তরিকুল্লাহ, জিনিয়া ওরফে টিকটকার জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহম্মেদ অয়ন। আসামিপক্ষে এই তিনজনেরই বয়স ১৮-র ঊর্ধ্বে বলে দাবি করা হয়েছে।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রকিবুল্লাহকে দুই দিনের রিমান্ডে পাঠান। বাকী ওই তিন আসামির বয়স নিয়ে আসামিপক্ষ ও বাদীপক্ষের মতবিরোধ থাকায় আদালত এই তিন আসামির বয়স নির্ধারণের পর রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে জানিয়ে বিচারক তাদের কারাগারে পাঠান। 

আদালতে অপর দুই আসামি

গত ৩০ সেপ্টেম্বর পল্লবী এলাকা থেকে তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তিন শিক্ষার্থী বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় স্বর্ণালংকার, টাকা-পয়সা এবং শিক্ষা সনদ নিয়ে বের হয়ে যায়।

এরপর ২ অক্টোবর পল্লবী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিখোঁজ এক শিক্ষার্থীর বড় বোন মামলাটি দায়ের করেন। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, একটি মানব-পাচারকারী চক্রের সদস্যরা ওই তিন শিক্ষার্থীকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাসা থেকে বের করে নিয়ে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন।

/এমএইচজে/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ