চাঁদাবাজির মামলায় কোতোয়ালী থানার এসআই ২দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০১৬, ২২:০১আপডেট : ১৭ জানুয়ারি ২০১৬, ২২:১৫

চাঁদাবাজির মামলায় কোতোয়ালী থানার এসআই ২দিনের রিমান্ডে চাঁদাবাজির মামলায় কোতোয়ালী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রবিবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু এই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজহার থেকে জানা যায়, প্রধান আসামির রুহুল আমিন ও তার সহযোগীরা বিমল চন্দ্র আইচ নামে একজনকে কোতয়ালী থানাধীন এলাকা থেকে আটক করে। বিমলকে খুন করার ভয় দেখিয়ে তার পরিবারের কাছ থেকে ১৪ লাখ টাকা চাঁদা দাবি করে। এরপর সেই টাকা রুহুল আমিন এবং তার সহযোগীরা ভাগাভাগি করে নেন। এছাড়া আসামিরা বিমলের একটি মাইক্রোবাসের ২০ লাখ টাকা দাম নির্ধারণ জোরপূর্বক বিক্রি করে তার কাছ থেকে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেন।
এর আগে রবিবার সকালে তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী এ আসামির জামিন বাতিল করেন ঢাকা মহানগর হাকিম মোল্লা সাইফুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কাজী গোলাম কবির সাত দিনের রিমান্ড আবেদন করলেও দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
২০১৫ সালের ১ জানুয়ারি কোতয়ালী থানায় বিমল চন্দ্র আইচ নামের একজন  মামলাটি দায়ের করেন। পরে গত বছর ১৪ জুলাই এ আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

/টিএইচ/এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী