সাগরে ভাসা দুই বস্তা ইয়াবা উদ্ধার করলো কোস্ট গার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২১, ২০:০৬আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ২০:০৬

সেন্টমার্টিনের ছেড়া দ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সোমবার (৪ অক্টোবর) বিকালে এই সংস্থার সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি খবরটি জানান।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. এম তারেক আহমেদের নেতৃত্বে ছেড়া দ্বীপ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকাকে বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করতে দেখা যায়। নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করেন। তখন হলুদ রঙের দুটি প্লাস্টিকের বস্তা সাগরে ফেলে নৌকাটি দ্রুত মিয়ানমার জলসীমানায় চলে যায়। 

পরবর্তী সময়ে বস্তা দুটি উদ্ধার করে ১ লাখ ৭৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট দেখতে পায় কোস্ট গার্ড। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি বলেন, ‘আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বন দস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে আমাদের অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

/এআরআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান