ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৩:৫৪আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৩:৫৪

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। আইডিআরএ’র উপ-পরিচালক শাহ আলমকে প্রধান করে চার সদস্যদের কমিটি গঠন করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলেন—পরিচালক (আইন) মোহাম্মদ শফিউদ্দীন, অফিসার আবু মাহমুদ ও জুনিয়র অফিসার শামছুল আলম।

সোমবার (৪ আক্টোবর) আইডিআরএ’র নির্বাহী পরিচালক এসএম শাকিল আখতার স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠি ফারইস্ট ইসলামী লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।  

চিঠিতে বলা হয়, অর্থমন্ত্রণালয় থেকে পাঠানো অভিযোগের ভিত্তিতে বিমা আইন-২০২০ এর ৪৮ ধারা অনুসারে ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত পরিচালনার জন্য কমিটি গঠন করা হলো।

কমিটি ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের অবৈধ মানিলন্ডারিং এবং কোম্পানির প্রশাসনের দুর্নীতি হয়েছে কিনা তা যাচাই করবে। সাবেক চেয়ারম্যান ভূমি কেনা-বেচায় প্রতারণামূলকভাবে বিনিয়োগ দেখিয়ে অবৈধভাবে অর্থ আত্মসাৎ, কোম্পানির ফিক্সড ডিপোজিট হতে অর্থ আত্মসাৎ, জাল-জালিয়াতি মাধ্যমে বিনিয়োগ করে কোম্পানির অর্থ আত্মসাৎ করে থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে কমিটি।

এর আগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের বিরুদ্ধে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তদন্ত কমিটি গঠন করে। সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পায় কমিশন। এরপর আগের পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করার নির্দেশ দেয় বিএসইসি।

/জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম