কনক সারওয়ারের বোন নুসরাত পৃথক দুই মামলায় রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ অক্টোবর ২০২১, ১৬:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১৬:৩২

যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত সাংবাদিক কনক সারওয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ও মাদকের পৃথক দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই বদরুল মিল্লাত আসামি রাকাকে আদালতে হাজির করেন। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাত দিন ও মাদক মামলায় সাত দিন করে দুই মামলায় মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিকের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ দিন এবং ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত মাদকের মামলায় ২ দিনসহ মোট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এর আগে মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, আইস মাদকসহ পাসপোর্ট জব্দ করা হয়।

আটক রাকার স্বামী নাসির উদ্দিন মজুমদার মধ্যপ্রাচ্য প্রবাসী। রাকার ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সারওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিতর্কিত কন্টেন্ট প্রচারের জন্য সমালোচিত।

রাকাকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, রাকা রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যাচার, বিভ্রান্তিকর, মানহানিকর তথ্য ছাড়াও বিভিন্ন উস্কানিমূলক তথ্য প্রচার করছিলেন তিনি। চক্রটি দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত ছিল। চক্রের বেশ কয়েকজন সদস্য বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গেও জড়িত। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তারা অপপ্রচার চালাচ্ছিল।

/এমএইচজে/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী