ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: ২০ লাখ মিটার জাল জব্দ করেছে নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২১, ১৯:৩০আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১৯:৩০

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্র ও উপকূলীয় এলাকায় ইলিশ ধরার অভিযোগে ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে নৌবাহিনী। গত কয়েকদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ জাল জব্দ করা হয়।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর)সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর ৭টি জাহাজ মা ইলিশ রক্ষা অভিযান ২০২১' এর অংশ হিসেবে ‘ইন এইড টু সিভিল পাওয়ারে’র আওতায় অভিযান পরিচালনা করছে। অভিযানে নৌবাহিনী আনুমানিক ৮ কোটি ১১ লাখ টাকা মূল্যের ২০ লাখ ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ৩০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। জব্দকৃত এসব অবৈধ জাল স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সরকারি নির্দেশনা মোতাবেক ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গত ৪ অক্টোবর ২০২১ হতে শুরু হওয়া এ অভিযান আগামী ২৫ অক্টোবর ২০২১ পর্যন্ত চলবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী