ভর্তি ও নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: শুরু হচ্ছে ১২৫ জনের বিচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৭:২৬আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৭:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, বিসিএস, ব্যাংক ও বিভিন্ন সংস্থার নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস ও জালিয়াতির অভিযোগে ঢাবির ৮৭ শিক্ষার্থীসহ ১২৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর ছিদ্দিকের আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় নথি সিএমএম কাছে পাঠানোর আদেশ দেন। এরপর সিএমএম মামলাটি গ্রহণ করে বদলির আদেশ দিবেন। সংশ্লিষ্ট আদালতের সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন রানা ও আবদুল্লাহ আল মামুনকে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

পরদিন এ ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ও ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করা হয়। মামলা তদন্ত করে ১২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

চার্জশিটে ১২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। যার মধ্যে ৮৭ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মামলায় ৪৬ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলার ৯ আসামি পলাতক রয়েছেন।

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী