কোস্ট গার্ডের অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১২:০২আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১২:০২

মেঘনা নদীর হিজলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৩ অক্টোবর) রাতে বিজিবি স্টেশন হিজলা মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার সময় ১০ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, অভিযান চলাকালে একটি নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহল দল নৌকাটিকে থামার সংকেত দিলে সেটি না থেমে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের টহল দল তাদেরকে ধাওয়া করে হিজলা উপজেলাধীন মেঘনা নদীর খালিশপুর এলাকা থেকে নৌকাটি আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে ৪টি দেশীয় রামদাসহ ১০ জন ডাকাত সদস্য আটক করা হয়। জব্দকৃত দেশীয় রামদাসহ আটককৃত ডাকাত সদস্যদের হিজলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/আরটি/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের