জামাই-শাশুড়ি মিলে ভয়ংকর মাদক ‘আইস’ ব্যবসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ১৯:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২০:০২

কাপড়ের ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে মো. রবিন। রাজধানীর এলিফ্যান্ট রোডে কাপড়ের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় পরবর্তীতে মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে সে। একইসঙ্গে মাদকের ব্যবসায় জড়িয়ে পড়ে তার শ্বশুর ও শাশুড়িও। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এবং ধানমন্ডি এলাকা থেকে অভিযান পরিচালনা করে রবিন এবং তার শাশুড়ি আরাফা বেগমকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বৃহস্পতিবার সন্ধ্যায় তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান। তাদের কাছ থেকে ১৭০ গ্রাম আইস এবং ৬৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আইস ও ইয়াবার বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা।

তিনি বলেন, রবিন এবং তার শ্বশুরবাড়ির সবাই মাদক ব্যবসায় জড়িত। রাজধানীর এলিফ্যান্ট রোডের আলপনা প্লাজা কাপড়ের দোকান ছিল রবিনের। ব্যবসা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটি বন্ধ করে সে মাদক ব্যবসার দিকে ঝুঁকে যায়। রবিনের শ্বশুর নুরুল হুদা দুই মাস আগে চট্টগ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে মাদকসহ গ্রেফতার হয়। বর্তমানে তিনি কারাগারে। এছাড়া রবিনের স্ত্রীও মাদকসেবী।

মো. রাশেদুজ্জামান জানান, গ্রেফতারকৃত রবিন ও আরাফা বেগমকে টেকনাফ থেকে আইস এবং ইয়াবা সরবরাহ করে আসছিল একটি চক্র। কারা আইস ও ইয়াবা সরবরাহ করতো তাদের বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন মাধ্যমে কুরিয়ারে করে টেকনাফ থেকে তাদের কাছে আইস ও ইয়াবা এসেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। দুই বছর ধরে তারা মাদক ব্যবসায় জড়িত বলেও কর্মকর্তাদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। 

এদিকে গত ১২ অক্টোবর অপর এক অভিযানে ৮৬০০ পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ ইব্রাহিম, গৌরাঙ্গ সাহা, হদয় পোদ্দার ও মনজুর আলম।

/আরটি/এমআর/এমওএফ/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম