কুমিল্লার পূজামণ্ডপের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা। গ্রেফতারকৃত ব্যক্তির নাম গোলাম মাওলা।
বৃহস্পতিবার রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে গোলাম মাওলা নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।









