যাত্রাবাড়ীতে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৬:২১আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৬:২১

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা। তারা হলো মো. বিল্লাল হোসেন ও মো. আলামিন হাওলাদার। গতকাল (১৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, দক্ষিণ কুতুবখালীর পচা ডোর নামের একটি দোকানের সামনে মাদক ব্যবসায়ীরা গাঁজা বিক্রি করছে এমন তথ্য পেয়ে অভিযান চালান তারা। তখন ধরা পড়ে বিল্লাল ও আলামিন। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা উল্লেখ করেন, গ্রেফতার হওয়া দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি