রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারসহ ৭ জনের বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৩:০৭আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩:০৭

রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার সহ পুলিশ সুপার পদমর্যাদার সাতজনকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের উপসচিব ধন রঞ্জন দাস স্বাক্ষরিত এক সংবাদ প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। ১৮ অক্টোবর তারিখের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ফেরদৌস আলী চৌধুরীকে রংপুরের পুলিশ সুপার, ফেনী জেলার পুলিশ সুপার খন্দকার নুরন্নবীকে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে ও পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার বিজয় বসাককে ঢাকায় সিআইডিতে, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার সঞ্জয় সরকারকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে উত্তর পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি সোহেল রানাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। 

/আরটি/এনএল/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের