এফআর টাওয়ারের নকশা জালিয়াতি

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৯:৩২আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৩২

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে দুদকের দায়ের করা মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমসহ চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেনের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর সঙ্গে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার অপর আসামিরা হলেন এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ন গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল ও রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমান।  চার আসামিই জামিনে রয়েছেন।

উল্লেখ্য, এফআর টাওয়ারের ১৫তলা অনুমোদন থাকলেও ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬ লঙ্ঘন করে নকশা জালিয়াতির মাধ্যমে ১৮তলা নির্মাণের অভিযোগে ২০১৯ সালের ২৫ জুন দুদকের উপ-পরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে ওই বছর ২৯ অক্টোবর পাঁচ জনের বিরুদ্ধে একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। এর আগে ২০১৯ সালের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুন লেগে ২৭ জনের মৃত্যু হয়।

/এমএইচজে/আইএ/
সম্পর্কিত
নগরসেবায় রাজউক কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজের নির্দেশ প্রতিমন্ত্রীর
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাজউকের পিপিপি চুক্তি বাতিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক