খুলনায় মন্দির ভাঙচুরের মামলায় তিন আসামির জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২১, ১৪:২০আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৫:২৬

খুলনার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে মন্দিরসহ বেশ কিছু দোকান ভাঙচুরে ঘটনায় দায়ের করা মামলায় তিন জনকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। মামলার আসামিরা হলেন- আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরিফুল ইসলাম।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) বিচারপতি ওবায়দুল হাসান হাসানের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

এর আগে গত ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার এক গ্রামে মন্দির, বেশ কিছু দোকান ও একটি বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাঙচুর করে। শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে শতাধিক যুবক রামদা, চাপাতি, কুড়াল নিয়ে শিয়ালি গ্রামে হামলা চালান। তারা অতর্কিতভাবে বাজারের বিভিন্ন দোকান ভাঙচুর করেন। এ সময় শিবপদ ধরের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করা হয়। তারা সেখানকার কয়েকটি মন্দিরেও ভাঙচুর করে। এ সময় কয়েকজন বাধা দিতে এলে তাদের পিটিয়ে আহত করা হয়। এলাকাবাসী প্রতিরোধ তৈরি করার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ৮ আগস্ট খুলনার রুপসা থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়।

ওই মামলায় গত ১৪ অক্টোবর বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তিন আসামিকে জামিন দেন। পরে সে জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম