পলাশীতে গাছ থেকে পড়ে রিকশাচালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ১৯:১৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৯:২০

রাজধানীর লালবাগের পলাশী এলাকায় গাছ থেকে পড়ে অহিদুল (৩৬) নামে এক  রিকশাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বিকালে ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে পাঁচটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অহিদুল পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার মৃত মো. অকন-এর ছেলে। তিনি বর্তমানে কামরাঙ্গীরচর নিজাম বাগ মোস্তফাগলিতে স্ত্রী মাকসুদা ও দুই সন্তানকে নিয়ে থাকতেন।

রিকশামালিক বাবুল শেখ বলেন, অহিদুল রিকশা নিয়ে সকালে বের হয়। বিকালে এক লোকের মাধ্যমে মুঠোফোনে সংবাদ পাই সে পলাশি স্টাফ কোয়ার্টারে রিকশা রেখে সুপারি গাছে উঠে ছিল। সেখানে গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে এক ছেলে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। রিকশার পেছনে থাকা নম্বর দেখে আমাকে জানিয়েছেন। পরে হাসপাতালে এসে তাকে পাই। ততক্ষণে সে মারা যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

/এআরআর/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী