রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে আহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২৩:৫০আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২৩:৫০

রাজধানীতে পৃথক ঘটনায় ছুরিকাঘাতে স্কুল ছাত্রসহ তিন জন আহত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পরে রাজধানীর মিরপুর ও উত্তরা পশ্চিম থানা এলাকায় এসব ঘটনা ঘটেছে। তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

আহতরা হচ্ছেন,  মিরপুর সরকারি বেঙ্গল মিডিয়াম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আজার উদ্দিন রিয়াদ (১৬) মিরপুরের নুরজাহান ইন্টারন্যাশনাল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র আল আমিন (১৫) এবং উত্তরা পূর্ব থানা এলাকায় আল আমিন (২০) নামে এক টিসার্ট বিক্রেতা।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, আহত তিন জন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়গুলি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

মিরপুরে রবিবার সন্ধ্যা ছয়টায় ক্রিকেট স্টেডিয়াম এর বিপরীত পাশে ন্যাশনাল বাংলা হাই স্কুলের পেছনে রাস্তায় দুইজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে সন্ধ্যা সাড়ে সাতটায় ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

মিরপুর ২ নম্বরের স্থায়ী বাসিন্দা আহত রিয়াদ জানান, বাসার পাশেই কোচিং করতে গিয়েছিল। সেখানে পূর্ব পরিচিত রাহুলের চাচাতো ভাই বখাটে শরিফ (১৭) তার পথরোধ করে, উল্টাপাল্টা কথা বলে এক পর্যায়ে  পিঠে ছুরিকাঘাত করে‌। এলাকার ছোট ভাই আলামিন তাকে বাধা দিতে গেলে তাকেও ডান হাতে এবং পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তবে আরেক জন জানিয়েছেন শরিফ মাদক সেবী। সে এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে।

অন্য দিকে, উত্তরা পূর্ব থানার জয়নাল মার্কেট এর সামনে ৬নং সেক্টর ১০নং রোডে কামাল হোসেন (২০) এক টি-শার্ট বিক্রেতা ছুরিকাঘাতে আহত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৬টায় দিকে তার বন্ধু শুভ (২২) কামালের কাছ থেকে মোবাইল ফোন চাওয়াকে কেন্দ্র করে ধস্তাধস্তির এক পর্যায়ে শুভ ছুরিকাঘাত করে কামালকে। তার পিঠে রক্তাক্ত জখম হয়েছে।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তার অন্য বন্ধুরা।

/এআইবি/এআরআর/জেজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের