বংশালে নারীর লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১২:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২:৫৯

রাজধানীর বংশালে পান্না বেগম (৪০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছে। রবিবার (২৪ অক্টোবর) রাত ১০টায় বংশালের সুরিটোলা সিদ্দিক বাজার এলাকার আমিন মিয়ার বাড়ির তৃতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

হাসপাতালে নিয়ে আসা নিহতের ছেলের শাশুড়ি শিউলি বেগম বলেন, ‘রাতে ভাড়া বাসায় পান্না বেগম একা ছিলেন। হঠাৎ বাড়িওয়ালা খবর দেন পান্না রুমের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেখানে গিয়ে দেখি তার শরীরের ওপর বালিশ চাপা দেওয়া এবং পিঠের পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।’ তাদের ধারণা, কেউ তাকে হত্যা করে পালিয়েছে।

বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েত হোসেন মোল্লা জানান, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

নিহত পান্না মুন্সীগঞ্জের বিক্রমপুরের মৃত মমিন কাজির স্ত্রী। তিনি পরিবারের সঙ্গে সুরিটোলায় ভাড়া বাসায় থাকতেন।

/এআরআর/এআইবি/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম