বাবার জিম্মায় থাকা শিশুকে দেশের বাইরে নিতে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২১, ১৫:৩৪আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৫:৩৪

বাবা-মায়ের বিচ্ছেদের পর ৫ বছরের কন্যাশিশুকে দেশের বাইরে না নিতে বাবা মুসফেক আলমের ওপর নিষেধাজ্ঞাদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে শিশুটিকে তার মায়ের জিম্মায় দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

শিশুটির মায়ের আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ অক্টোবর) বিচারপতি মাহমুদুল হকের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, মো. খুরশীদ আলম খান ও ব্যারিস্টার এম. আব্দুল কাইয়ুম।

দেড় বছর ধরে শিশুকে দেখতে না দেওয়ায় তার সঙ্গে দেখা করা এবং শিশুটির জিম্মা চেয়ে গত ২০ অক্টোবর হাইকোর্টে রিট আবেদন করেন মা গুলশানের বাসিন্দা তাসনোভা ইকবাল। এছাড়াও শিশুর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

রিটে শিশুর বাবা মুসফেক আলম সৈকত, দাদা  ড. শামসুল আলম ও দাদী মোমতাজ আলমকে বিবাদী করা হয়।

শিশুটিকে দেখতে চেয়ে এর আগে নিম্ন আদালতে আবেদন করা হয়েছিল। আদালত ভার্চুয়ালি দেখা করার আদেশ দিয়েছিলেন। কিন্তু মা তাসনোভা ইকবাল শিশুকে নিজের জিম্মায় নিতে চান। তাই তিনি হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/আইএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক