ক্ষতিপূরণ না পেয়ে মেয়র আতিকের বিরুদ্ধে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ২১:১৯আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ২১:১৯

রাজধানীর তেজগাঁও থানাধীন বিজয় সরণিতে কলমিলতা বাজার জবর দখলের ঘটনায় ক্ষতিপূরণ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে রিট দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২৬ অক্টোবর) মোহম্মদ আবদুর রহিম ও নুরতাজ আরা ঐশীর পক্ষে আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন।

রিটে আবেদনে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ভূমি মন্ত্রণালয় সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, ঢাকার জেলা প্রশাসক (ডিসি), ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, প্রধান নির্বাহী ও প্রধান সম্পত্তি কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

আবেদনে রিটকারীদের স্বত্ব দখলীয় ঢাকার তেজগাঁও থানাধীন বিজয় সরণিতে কলমিলতা বাজার জবর দখল ও ক্ষতিপূরণ না দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ১নং বিবাদী মেয়র হিসাবে আইনগতভাবে দায়িত্ব পালন না করে জোরপূর্বক রিটকারীদের সকল সম্পত্তি অবৈধ দখলে রাখায় মেয়র পদে থাকার অধিকার হারায় মর্মে তার মেয়রপদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এছাড়া রিটকারীদের ওই সম্পত্তি ও অন্যান্য ক্ষতিপূরণ বাবদ ৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার জন্য কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতেও রুল জারির আর্জি জানানো হয়েছে।
এসব রুল শুনানি না হওয়া পর্যন্ত তিনি যেন মেয়র হিসেবে দায়িত্ব পালন করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে।

একইসঙ্গে গত ১৯ মে বিবাদীদের কাছে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে রিটে নির্দেশনা চাওয়া হয়েছে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান