চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিকসহ ছয়জনের বিরুদ্ধে মানহানির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২১, ২৩:০৪আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০০:০০

হাইকোর্টের একটি মামলার সংবাদ পরিবেশনাকে কেন্দ্র করে চ্যানেল টোয়েন্টিফোরের জ্যেষ্ঠ সাংবাদিক মাসউদুর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) এর কপি পাওয়া যায়। গতকাল (২৫ অক্টোবর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মুশফেক আলম সৈকত নামের এক ব্যক্তি বাদী হয়ে এটি দায়ের করেন। তিনি সরকারের একজন প্রতিমন্ত্রীর সন্তান।

সাংবাদিক মাসউদুর রহমান ছাড়াও বাদীর সাবেক স্ত্রী তাসনোভা ইকবাল, সাবেক শাশুড়ি নাজমা সুলতানা, চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃপক্ষ ও টিভি চ্যানেলটির বার্তা সম্পাদককে মামলায় বিবাদী করা হয়েছে।

জানা যায়, তাসনোভার সঙ্গে মামলার বাদী সৈকতের বিয়ের পর ২০১৬ সালের ১৮ ডিসেম্বর তাদের কন্যাসন্তান জন্ম নেয়। এরপর তাসনোভা পড়াশোনার জন্য স্বামী-সন্তানসহ মালয়েশিয়ায় যান।

মামলার অভিযোগ অনুযায়ী, তাসনোভা বিদেশে নিজের খেয়াল-খুশিমাফিক চলার ইচ্ছে পোষণ করে স্বামী-সন্তানকে দেশে ফিরে যেতে বলেন। এরপর প্রতিমন্ত্রী বাবার খরচে সৈকত নিজের সন্তানকে নিয়ে ২০১৮ সালের ৫ অক্টোবর দেশে ফেরেন। এর ১১ মাস পর তাসনোভা দেশে আসেন। তবে দেশে ফিরে সন্তানের সঙ্গে দেখা না করে এখানে সেখানে ঘুরে বেড়াতে থাকেন। একপর্যায়ে সম্পর্কের বনিবনা না হওয়ায় চলতি বছরের ২৬ আগস্ট তাদের তালাক নিবন্ধন সম্পন্ন হয়। এরপর এ বিষয়ে আদালতে মামলা গড়ায়।

বাদীর দাবি, আগের মামলা বিচারাধীন থাকাবস্থায় গত ২২ অক্টোবর চ্যানেল টোয়েন্টিফোরে দুপুরের খবরে সৈকত ও তার একুশে পদকপ্রাপ্ত প্রতিমন্ত্রী বাবাকে হেয় করে আসামিদের অসত্য বক্তব্য প্রচারিত হয়। সংবাদটি পরিবেশন করে মামলার বাদী ও তার প্রতিমন্ত্রী বাবার মানহানির ঘটনায় বিবাদীদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাওয়া হয়েছে। একইসঙ্গে মামলায় বিবাদীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়েছে।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের