আইনজীবী আবদুল বাসেতের মৃত্যুতে বসছে না সুপ্রিম কোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২১, ১০:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১০:২৫

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ‘গরিবের আইনজীবী’ খ্যাত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধায় বসছে না সুপ্রিম কোর্ট। বুধবার (২৭ অক্টোবর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসেত মজুমদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান গরিবের আইনজীবী খ্যাত সর্বজন শ্রদ্ধেয় আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

শোক বার্তায় প্রধান বিচারপতি বলেন, ‘দোয়া করি আল্লাহ পাক তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’

মরহুম এই আইনজীবীর নামাজে জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট‌ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুমিল্লার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

/বিআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী