১৭৬ কোটি টাকার ঋণ জালিয়াতি, ব্যাংক কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৫:৪৭আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৫:৪৭

পদ্মাসেতুর দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৭৬ কোটি ১৮ লাখ টাকা ঋণ দেওয়ায় ঘটনায় এবি ব্যাংকের সাবেক ইভিপি এবং ম্যানেজার এবিএম আবদুস সাত্তারকে জামিন দেননি হাইকোর্ট। একইসঙ্গে তাকে আগামী ৮ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুল ইসলাম। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান।

এর আগে পদ্মা বহুমুখী সেতুর ঠিকাদার সিনোহাইড্রেন করপোরেশন লিমিটেড ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে ৬টি ভুয়া ও জাল ওয়ার্ক অর্ডার তৈরি করে ৭টি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ ঋণ প্রদানের অভিযোগ ওঠে।

পরে এবি ব্যাংক লিমিটেড ও ইসলামি ব্যাংকের কাকরাইল শাখা থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার ঘটনায় দুদকের উপপরিচালক আবুল কালাম আযাদ ১৭ জনকে আসামি করে মামলা করেন। গত ৮ জুন ঢাকা মহানগর আদালতে এ মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। ওই মামলায় এবি ব্যংকের কর্মকর্তা এবিএম আবদুস সাত্তার হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম