‘রংপুরের হারাগাছ থানা পুলিশের নির্যাতনে যুবক তাজুল ইসলামের মৃত্যুর’ ঘটনায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় প্রকাশিত সংবাদ নজরে আনা হলে মঙ্গলবার (২ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে ওই ঘটনায় প্রকাশিত সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল অমিতদ দাস গুপ্ত।
পরে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘ঘটনাটি আদালতের নজরে এনেছি। এ ঘটনার পুরো বিষয়ে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলে খবর নিতে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে আগামীকাল বুধবার (৩ নভেম্বর) বিস্তারিত শুনানি হবে।’
আরও পড়ুন...
‘পুলিশি নির্যাতনে’ যুবকের মৃত্যুর অভিযোগে থানা ঘেরাও
‘পুলিশি নির্যাতনে’ যুবকের মৃত্যুর ঘটনায় থানায় হামলা, সংঘর্ষে আহত ৬০









