হারাগাছে অপমৃত্যুর ঘটনায় জেলা পুলিশ কমিশনারের প্রতিবেদন হাইকোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১২:২২আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১২:২২

রংপুরে কাউনিয়ার হারাগাছ পৌরসভায় তাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির অপমৃত্যুর বিস্তারিত বর্ণনা এবং এ ঘটনায় গৃহীত পদক্ষেপের বিষয়ে জেলা পুলিশ কমিশনারের প্রতিবেদন এসেছে হাইকোর্টে। জেলা পুলিশ কমিশনারের পক্ষে এটি ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্তের ইমেইলে পাঠিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (৩ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি উপস্থাপন করা হবে।

পুলিশের হাতে আটকের পর তাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা গতকাল (২ নভেম্বর) হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। পরে বিষয়টি আমলে নিয়ে এর পরিপ্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ জানাতে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

গত ১ নভেম্বর রংপুরের নয়াবাজার বছিবানিয়ার তেপতি থেকে তাজুল ইসলামকে মাদকসহ আটক করে পুলিশ। তিনি পালানোর চেষ্টা থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করেছিলেন। অভিযোগ রয়েছে, পুলিশ মারধর করায় ঘটনাস্থলেই প্রাণ হারান ওই ব্যক্তি।

ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হারাগাছ থানা ঘেরাও করে। বিক্ষুব্ধ জনতা ইট-পাটকেল ছুড়ে মারার পাশাপাশি পুলিশের গাড়িসহ বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের