হারাগাছে যুবকের অপমৃত্যু: ১১ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১৪:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪:৩৯

রংপুরের হারাগাছে যুবক তাজুল ইসলামের (৫৫) মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটিকে আগামী ১১ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ওই ঘটনায় স্থানীয় পুলিশ সুপারের প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার (৩ নভেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ঘটনাটি নজরে আনা আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া উপস্থিত ছিলেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে শুনানিকালে পুলিশ সুপারের পক্ষ থেকে প্রাপ্ত প্রতিবেদন আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তাজুলের কাছে ৫ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছিল। তার মৃত্যুর ঘটনায় মরদেহের সুরতহাল রিপোর্টে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এরপর আদালত ওই তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে আগামী ১১ নভেম্বর দিন নির্ধারণের আদেশ দেন।

গত ২ নভেম্বর তাজুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগের ঘটনাটি হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। পরে বিষয়টি আমলে নিয়ে ঘটনার প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ জানাতে সংশ্লিষ্ট পুলিশ সুপারকে নির্দেশ দেন বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

ওই আদেশের ধারাবাহিকতায় ঘটনার বিস্তারিত বর্ণনা ও ওই ঘটনায় গ্রহীত পদক্ষেপ বিষয়ে পুলিশ কমিশনারের পক্ষ থেকে হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্তের ইমেইলে একটি প্রতিবেদন পাঠানো হয়।

/বিআই/আইএ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ