অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে দুজন ঢাকা মেডিক্যালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২১, ১৭:১৮আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:১৮

রাজধানীতে ব্যবসায়ীসহ দুজন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।  বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে ঘটনা দুটি ঘটে।

গুলিস্তানে বাস স্টেশন থেকে উদ্ধার করা হয় আজিজুল (৪০) নামে  ব্যবসায়ীকে।  স্বজনরা জানিয়েছেন, তার ১ লাখ ৮০ হাজার টাকা খোয়া গেছে। মাগুরা শ্রীপুরের ফকির উদ্দিন বিশ্বাসের ছেলে আজিজুল। মোহাম্মদপুর টিক্কা পাড়ায় থাকতেন তিনি।

আজিজুলের শ্যালিকা মারুফা আক্তার জানান, ব্যাবসার কাজে তিনি টাকা নিয়ে বের হয়েছিল। গুলিস্তান থেকে বাসের লোকের মাধ্যমে সংবাদ পেয়ে সেখান থেকে উদ্ধার করে  বিকাল সোয়া তিনটায় ঢামেক হাসপাতাল নেওয়া হয় । মোবাইল ফোন পাওয়া গেছে। টাকা পাওয়া যায়নি।

 ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, এখানে তার পাকস্থলী পরিষ্কারের পরে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

অপরদিকে, একইদিন দুপুরে  ভাটারা একশ ফিট রাস্তার পাশ থেকে ইলিয়াস হোসেন (২৭) নামে এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বরিশাল উজিরপুর উপজেলার মোস্তফা ব্যাপারীর ছেলে ইলিয়াস। থাকেন উত্তরায়।

তার আত্মীয় শহিদ আলম জানান, তিনি সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তার কাছে থাকা ব্যাগটি উদ্ধার করেছে ভাটারা থানা পুলিশ। কিছু খোয়া গেছে কিনা জানা যায়নি।

/এআইবি/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম