২৫ কোটি টাকা আত্মসাৎ, ৩৫ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ১৯:৪৭আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯:৪৭

২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন পর্যায়ের ৩৫ জন কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। শিগগিরই এই চার্জশিট আদালতে জমা দেওয়া হবে। চার্জশিটভুক্ত আসামিরা সাধারণ বিমা করপোরেশন, এক্সিম ব্যাংক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তা।

সোমবার (১৫ নভেম্বর) তদন্ত কর্মকর্তার প্রতিবেদন পর্যালোচনার পর কমিশনের এক সভায় এই চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, আসামিরা পরস্পর যোগসাজশে বিমা প্রিমিয়ামের ২৫ কোটি টাকা আত্মসাৎ করেন। ২০২০ সালের ৯ নভেম্বর জালিয়াতির মাধ্যমে ডকুমেন্ট তৈরি করে বিমা প্রিমিয়ামের প্রায় ২৬ কোটি ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করে দুদক। গত ২৯ জুলাই সাধারণ বিমা করপোরেশনের সাবেক ম্যানেজার ও শাখাপ্রধান মো. আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।

দুদক সূত্র জানায়, আবুল কাশেম ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন—সাধারণ বিমা করপোরেশনের ম্যানেজার জহিরুল ইসলাম, এক্সিম ব্যাংক ইমামগঞ্জ শাখার সাবেক এভিপি ও ম্যানেজার মুসা আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিদফতরের সহকারী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান ও উপ-পরিচালক ড. শেলিনা বেগম, কন্ট্রোলার জসিম উদ্দিন আখন্দ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক নিম্নমান সহকারী উপেন্দ চন্দ্র দাস, এ এফ এম আশরাফুল আলম, সাবেক উপ-পরিচালক (হিসাব) কাজী আশরাফুল হক, সাবেক সহকারী পরিচালক (হিসাব) শাহানারা আফরোজ, খুলনা আঞ্চলিক হিসাব দফতরের সাবেক সহকারী পরিচালক আমিরুল ইসলাম, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত পরিচালক (হিসাব) ও বর্তমানে অবসরপ্রাপ্ত আলতাফ হোসাইন।

এছাড়া বিদ্যুৎ ভবনের উপ-পরিচালক (হিসাব পরিদফতর) ফয়েজ আহম্মদ, উপ-পরিচালকজ আওলাদ হোসেন, সহকারী পরিচালক (হিসাব) গৌতম কুমার দেবনাথ, সাবেক উপ-পরিচালক আসাদুজ্জামান খান, সাবেক উপ-পরিচালক চুনী লাল দেবনাথ, সাবেক উপ-পরিচালক মেহবুব মোর্শেদ, উপ-পরিচালক রইছ উদ্দিন, সাবেক পরিচালক আবুল বাসার চৌধুরী, সাবেক পরিচালক কাজী আহসান উল্লাহ, সাবেক পরিচালক অজিত কুমার ঘোষ, সাবেক পরিচালক মিজানুর রহমান সরকার, সাবেক পরিচালক নুরুল আলম, সাবেক পরিচালক আনোয়ার হোসেন।

আরও রয়েছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সাবেক ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. স্বপন কুমার রায়, সাবেক সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. শিরীন আক্তার জাহান, সাবেক সিনিয়ার সায়েন্টিক অফিসার ড. মুহাম্মদ শাহরয়িার বাসার, সাবেক সিনিয়র সায়েন্টিক অফিসার ড. মালা খান, বর্তমান চিফ সায়েন্টিফিক অফিসার মোহাম্মদ নাজিম জামান, ড. মো. তুষার উদ্দিন, সিনিয়র সায়েন্টিফিক অফিসার দিপা ইসলাম, মিসেস নাসরিন আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন পরিদফতরের সাবেক প্রধান সহকাকারী পরিচালক মোছেনা বেগম ও  মহাখালীর টিবি হাসপাতালের এমএলএসএস মিলন।

 

 

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক