বিভিন্ন বাহিনীর পোশাক পরে টিকটকে ভিডিও, যুবক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২১, ২৩:৫১আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ০০:০২

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে টিকটক অ্যাপ ব্যবহার করে প্রতারণা, নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, ব্ল্যাকমেইল এবং অর্থ আত্মসাতের অভিযোগে টিকটক রাজ ওরফে রাকিবকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার (১৫ নভেম্বর) রাতে র‍্যাব সদর দফতরের মুখপাত্র খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজ বিভিন্ন বাহিনীর পোশাক পরে টিকটক ভিডিও তৈরি করতো। নিজেকে সে ওইসব বাহিনীর সদস্য বলে দাবি করতো। বিভিন্ন নারীদের সঙ্গে সে ভুয়া পরিচয় দিয়ে ঘনিষ্ঠতা গড়ে তুলতো। এরপর টাকা আত্মসাৎ করতো।

টিকটকে রাজের বিজিবি ও র‍্যাবের পোশাক পরা অবস্থায় একাধিক ভিডিও দেখা গেছে।

এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানায় র‍্যাব।

 /এআরআর/এমএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী