চিকিৎসার জন্য মেয়ের বাসায় এসে বাবার আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ১৯:৩১

রাজধানীর বাড্ডায় আব্দুল বারেক হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সাতারকুল রোডে মেয়ের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ।

তিনি বলেন, সকালে সংবাদ পেয়ে উক্ত বাসা থেকে সোয়া ১১টায় মৃতদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি দুপুরে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, বারেক হাওলাদার দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। একমাস আগে চিকিৎসার জন্য মেয়ে ফারজানার বাসায় আনা হয় তাকে। তার মানসিক সমস্যা ছিল বলেও জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ছাড়া আর কোনও কারণ রয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।

মৃতের মেয়ে ফারজানা জানিয়েছেন, মঙ্গলবার সকালে দরজা বন্ধ দেখে মৃতের নাতি শফিকুল ইসলাম শাওন তার নানাকে ডাকাডাকি করে। সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনের সহযোগিতায় ছিটকানি ভাঙা হয়। এরপর ঘরের আড়ার সঙ্গে দড়িতে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

বারেক হাওলাদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লামুয়া গ্রামের বাসিন্দা।

/এআরআর/এআইবি/এফএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম