ই-কমার্সের নামে প্রতারণা: এসপিসি’র শারমিনকে জামিন দেননি হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ১৫:৫৪আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৫:৫৪

ই-কমার্স ব্যবসার আড়ালে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে অনুমোদনহীন কোম্পানি দিয়ে মাল্টি-লেভেল মার্কেটিংয়ের (এমএলএম) অন্যতম পরিচালক শারমিন আক্তারকে জামিন দেননি হাইকোর্ট। তবে সরাসরি জামিন না দিলেও তার একটি আবেদন (আপিল) শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

বুধবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মজিবুর রহমান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

এর আগে ২০২০ সালের ১৬ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেডের নামে ৬টি হিসাবে ডাচ-বাংলা ব্যাংকের মগবাজার শাখা, দি সিটি ব্যাংক লিমিটেডের কাওরান বাজার শাখা, এবি ব্যাংক লিমিটেডের কাওরান বাজার শাখা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাত মসজিদ রোড শাখা ও এক্সিম ব্যাংক লিমিটেডের কাওরান বাজার শাখার হিসাবগুলোতে মোট প্রায় ২২ কোটি টাকা জমা ও ৪ কোটি টাকা উত্তোলন করা হয়।

পরে তাদের বিরুদ্ধে ই-কমার্স ব্যবসার আড়ালে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামক অনুমোদনহীন কোম্পানি দিয়ে মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনায় প্রতারণা অভিযোগ পাওয়া যায়। এরপর জড়িতদের বিরুদ্ধে ১ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে অর্গানাইজড ফাইন্যান্সিয়াল ক্রাইম, সিআইডির এসআই মো. নাফিজুর রহমান বাদী হয়ে কলাবাগান থানায় গত ২৬ আগস্ট তিনজনকে আসামি করে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়।

শারমিন আক্তার ছাড়াও মামলায় অন্য আসামিরা হলেন‑ তার স্বামী মো. আল-আমিন এবং মো. ইসহাক।

ওই মামলায় বিচারিক আদালতে জামিন না পেয়ে শারমিন আক্তার হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের