অধস্তন আদালতের ১৫ দিনের বার্ষিক ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২১, ২২:১৫আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ২২:১৫

সারাদেশের অধস্তন আদালতের আগামী ডিসেম্বরের ৩০ দিনের মধ্যে ১৫ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। এর ফলে আগামী ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটিতে থাকবে দেশের অধস্তন আদালতগুলো।

বুধবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের আগামী ২০২২ সালের ছুটি ক্যালেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে সুপ্রিম কোর্টের অভ্যন্তরে আইনজীবী ছাড়া অন্য কোনও সংগঠন যেন সমাবেশ, মানববন্ধন করতে না পারে সে বিষয়টি নজরদারিতে রাখতে বলা হয়েছে।

সভা সূত্র জানায়, দুদিন আগে সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে একটি নারী সংগঠন বিচারক কামরুন্নার ইস্যুতে মানববন্ধন করে। বিষয়টি একজন বিচারপতি ফুলকোর্ট সভায় উপস্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে রেজিস্ট্রার জেনারেলকে বলা হয়েছে, ভবিষ্যতে বাইরে থেকে এসে যেন এ ধরণের সমাবেশ মানববন্ধন করতে না পারে সে বিষয় নজর রাখার জন্য।

ফুলকোর্ট সভায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন। বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে সভাটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ফুলকোর্ট সভায় বিভিন্ন এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সে নিয়েও ফুলকোর্ট সভায় আলোচনা হয়ে থাকে।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী