অর্থপাচার মামলা: লোকমানসহ ৯ জনের বিরুদ্ধে বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২১, ১৮:৩৪আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৮:৩৪

রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা অর্থপাচার মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) লোকমান হোসেন ভূঁইয়াসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

রবিবার (২১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। এরই মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো। একই সঙ্গে আগামী ১৫ ডিসেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

বিচার শুরু হওয়া অপর ৮ আসামি হলো-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অপসারিত কাউন্সিলর এ কে এম মমিনুল হক ওরফে সাঈদ, বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সহযোগী এনামুল হক আরমান, আবুল কাশেম, তানভীর আহমেদ, সালাউদ্দিন, আসাদ শাহ চৌধুরী, আওলাদ হোসেন ও জামাল উদ্দিন।

মামলার আসামিদের মধ্যে লোকমান হোসেন, সালাউদ্দিন, আওলাদ হোসেন ও জামাল উদ্দিন জামিনে আছে। এনামুল হক আরমান কারাগারে আছে। অপর চার আসামি পলাতক।

এদিন কারাগার থেকে আরমানকে আদালতে হাজির করা হয় এবং জামিনে থাকা চার আসামিও আদালতে উপস্থিত ছিলেন। এদিন তারা আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন। এরপর আদালতে অভিযোগ গঠনের আদেশ দেন।

এর আগে ২০১৯ সালের ১৯ নভেম্বর মানি লন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় লোকমান হোসেন ভূঁইয়ার নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক রায়হানুল ইসলাম সৈকত। এরপর মামলাটি তদন্ত করে ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডির উপ-পরিদর্শক জায়েদ আলী জাহিদ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় ৪১ কোটি টাকা পাচার করেছেন লোকমান

/এমএইচজে/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের