পৌর মেয়র জাহাঙ্গীরকে বরখাস্তের আদেশ অবৈধ: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭:১৫

বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে জাহাঙ্গীর আলমের দায়িত্ব পালনে কোনও বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। 

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী। 

এর আগে দুটি ফৌজদারি মামলার চার্জশিটে নাম আসায় স্থানীয় সরকার ২০২০ সালের ২৭ অক্টোবর বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভার নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমের সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার প্রশাসন। পরে ওই বরখাস্তের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে তিনি আবেদন জানান। 

হাইকোর্ট তার আবেদনের শুনানি নিয়ে সাময়িক বরখাস্তের আদেশ অবৈধ ঘোষণা করেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করলে আপিল বিভাগ আজকে হাইকোর্টের আদেশ বহাল রাখেন। ফলে পৌর মেয়র হিসেবে জাহাঙ্গীর আলমের তার দায়িত্ব পালন করতে পারবেন।

/বিআই/এমআর/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান