জেলেদের হামলায় আহত সেই পুলিশ কনস্টেবলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ২১:০০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২১:০০

দেশের মৎস্যসম্পদ রক্ষায় দায়িত্ব পালনকালে জেলেদের অতর্কিত হামলায় গুরুতর আহত নৌ পুলিশের কনস্টেবল মো. কবির হোসেন (৪২) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব  নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। 

কনস্টেবল কবির তিনি ১৯৭৯ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানাধীন রাজাপুর গ্রামে। 

উল্লেখ্য, গত ২১ অক্টোবর মুন্সিগঞ্জ সদর থানার চর আব্দুল্লাহপুরের চর ঝাপটা এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ চলাকালে স্থানীয় জেলেদের অতর্কিত হামলায় নৌ পুলিশের ৫ সদস্য আহত হয়। তাদের মধ্যে কবির হোসেন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে প্রায় এক মাস ৩ দিন চিকিৎসাধীন ছিলেন। 

কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। আইজিপি মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ