নটর ডেমের শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়ির মূল চালক হারুন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২১, ১৫:৫৮আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৬:২৬

নটর ডেম কলেজের ছাত্র নাঈম হাসানকে চাপা দেওয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির মূল চালক হারুনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (২৬ নভেম্বর)  বিকালে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল  মঈন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার সময় ময়লার ওই গাড়িটি নিজে না চালিয়ে বদলি চালক রাসেল খানকে দিয়ে চালাচ্ছিলেন হারুনকে। পুলিশ রাসেল খানকে  ঘটনার পরই গ্রেফতার করে।

র‌্যাবের মুখপাত্র খন্দকার আল  মঈন বলেন, ‘ডিএসসিসির ময়লার গাড়ির মূল চালক হারুনকে  রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।’

উল্লেখ্য, বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির ময়লার গাড়ি চাপায় নিহত হন নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। ওই সময় গাড়িটি চালাচ্ছিলেন একজন পরিচ্ছন্ন কর্মী। তার নাম রাসেল খান। মূল চালক হারুন ঘটনার পর গা ঢাকা দেন। এ ঘটনায় সিটি করপোরেশনও একটি তদন্ত কমিটি গঠন করছে। তদন্ত শেষে এই চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের