ন্যায়বিচারের অপেক্ষায় আবরারের বাবা-মা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ নভেম্বর ২০২১, ০৯:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ০৯:০২

দুই বছর দুই মাস ধরে চোখের পানি মুছে শক্ত হয়ে অপেক্ষা করছেন নির্মম হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের মা। আজ রবিবার (২৮ নভেম্বর) এই হত্যা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। ন্যায়বিচার পেলে যদি কিছুটা শান্তি পান এই মা।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে  নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবরারের বাবা একটি হত্যা মামলা দায়ের করেন।

আজ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত এ মামলার রায় ঘোষণা করবেন।

আবরারের বাবা বরকত উল্লাহ বলেন, ‘ছেলে হারানোর দুই বছর পরও আবরারের মা শোক কাটিয়ে উঠতে পারেননি। এখনও চুপচাপ বসে থাকেন। সন্তান যার যায় সেই জানে এর বেদনা। এখনও প্রথম দিনের মতোই মনে ক্ষত বয়ে বেড়াচ্ছি। এভাবে সন্তান হারানোর কষ্ট কেউ ভুলতে পারে?’

আজকের দিনে তার চাওয়া জানতে চাইলে এই বাবা বলেন, ‘ছেলের একজন খুনিও যেন কোনও কারণে বের না হয়ে যায়। আমরা দৃষ্টান্তমূলক রায় দেখতে চাই। এর আগে যাদের কোল খালি হয়েছে, তারাও যেন শান্তি পায়। ছেলেকে কোলে-পিঠে বড় করে পড়াতে পাঠিয়ে আর কেউ যেন হারানোর বেদনা নিয়ে বাঁচতে বাধ্য না হন। আর কিছু চাই না।’

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে আবরারকে তার কক্ষ থেকে ডেকে নিয়ে যান বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। তারা ২০১১ নম্বর কক্ষে নিয়ে গিয়ে আবরারকে পিটিয়ে হত্যা করে। পরে রাত তিনটার দিকে শেরেবাংলা হলের সিঁড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওই বছরের ৭ অক্টোবর রাজধানীর চকবাজার থানায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ পরে ২২ জনকে গ্রেফতার করে। এর মধ্যে আট জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদের সবাই বুয়েট ছাত্রলীগের নেতাকর্মী।

আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

 

/ইউআই/আইএ/
সম্পর্কিত
আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজছেলে নেই আছে হাজারো স্মৃতি, ক্ষোভ উসকে দেয় রায় কার্যকরের ‘ধীরগতি’
১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার
রায় বহালে সন্তুষ্ট আবরারের মা, দ্রুত কার্যকর চান
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম