জাকাতের অর্থ আত্মসাৎ মামলায় আইনজীবীকে সতর্ক করলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ২২:২৮আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:২৮

ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের ঘটনায় হওয়া মামলা বাতিলে বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুসের পক্ষে পুনরায় আবেদন খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে খারিজ হওয়া সত্ত্বেও আবারও আবেদন জানানোর কারণে তার আইনজীবীকে সতর্ক করেছেন হাইকোর্ট। 

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ মাকুসদ। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ এম আজিজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি এবং মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ।

মামলার বিবরণীতে জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। এটি তদন্ত করে দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন।

মামলায় মিয়া মোহাম্মদ ইউনুস ছাড়া অন্য আসামিরা হলো– মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মোহাম্মদ লুৎফল হক, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন এবং ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।

আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী এখন কারাগারে। আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক। অপর তিন আসামি জামিনে আছেন।

মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছিল। তবে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চলতি বছরের ১১ জানুয়ারি এই মামলায় অভিযোগ গঠন করা হয়।

মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানান মিয়া মোহাম্মদ ইউনুস। তবে গত ২৬ সেপ্টেম্বর তার আবেদন উপস্থাপন হয়নি মর্মে খারিজ করেন হাইকোর্ট। এরপরও হাইকোর্টে একই আবেদন আবারও জানান তিনি। এতে আদালতের সময় নষ্ট করায় আইনজীবীকে সতর্ক করেছেন হাইকোর্ট।

/বিআই/জেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি