সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা করতো তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৩ ডিসেম্বর ২০২১, ১৬:৫৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৭:৪০

র‌্যাবের সদস্য পরিচয়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা এবং অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (৩ ডিসেম্বর) কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‌্যাব ১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর দক্ষিণখান এবং কুষ্টিয়া জেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়ার একটি একটি দল র‌্যাব কর্মকর্তার পরিচয়ে  সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে  স্থানীয় দুই যুবকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— ১. তাজন হোসেন (৩২), ২.  সাইফুল ইসলাম শেখ (৩০) ও ৩.  সাবান আলী (৬৮)।

এসময় সাইফুল ইসলামের কাছ থেকে র‌্যাবের একটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, অপর এক অভিযানে বৃহস্পতিবার রাতে  র‌্যাব-১ এর সহায়তায় র‌্যাব-১২ ও কুষ্টিয়ার সিপিসি-১ এর একটি দল ঢাকার আশকোনায় অবস্থিত একটি কম্পিউটার দোকান থেকে র‌্যাবের ভুয়া আইডি তৈরিতে পারদর্শী  এসএম জাহিদুল ইসলাম (২৮) ও কাজী শাহীনকে (৩০) হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কম্পিউটারে থাকা র‌্যাবের ভুয়া আইডি কার্ড ও সেনাবাহিনীতে ভর্তির নিয়োগপত্র জব্দ করা হয়।

আবদুল্লাহ আল মোমেন বলেন, ‘প্রতারণার জন্য চাকরি প্রত্যাশী যুবকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে তারা ভুয়া র‌্যাব কর্মকর্তা সেজে এধরনের কাজ করতো।

গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দুই যুবকের কাছ থেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে  ১৫ লাখ টাকা নেওয়া এবং  ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে মাগুড়া জেলার শ্রীপুর থানায় একটি মামলা রয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম