ফ্ল্যাট ও জমিজমার দ্বন্দ্বে যুবলীগ নেতাকে গুলি করা সন্ত্রাসী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২২:৫৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:৫৩

জমিজমা নিয়ে দ্বন্দ্বে যুবলীগ নেতা সজিব হোসেন লিংকনের (২৮) ওপর গুলি চালানো সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আরিফুজ্জামান বাবু। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঢাকার কাফরুল থানা এলাকায় ধরা পড়েন তিনি। র‌্যাব-৪-এর সহকারী পরিচালক এএসপি মাজহারুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

ফ্ল্যাট ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে করে হত্যাচেষ্টার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে গ্রেফতার হওয়া সন্ত্রাসী।

র‌্যাব-৪ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে।

গত ৩ ডিসেম্বর রাতে কাফরুল থানাধীন শেওড়াপাড়া এলাকায় স্থানীয় যুবলীগ নেতা সজিব হোসেন লিংকনকে তার বাসার সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তী সময়ে ভুক্তভোগীর বাবা জিয়াউল হোসেন বাদী হয়ে কাফরুল থানায় একটি মামলা করেন।

/আরটি/জেএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি