চিত্রনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২১, ০২:৩৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৪:৪৯

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহির ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। অডিও ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন। ডিবির যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, ফাঁস হওয়া ওই ফোনালাপে প্রথমে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে ইমনের কথোপকথন রয়েছে। ইমনই প্রতিমন্ত্রীর দেওয়া ফোনকল মাহিকে ধরিয়ে দিয়েছিলেন। একই সঙ্গে ওই ফোনালাপ ফাঁস করা এবং তাদের মধ্যে কি ধরণের সম্পর্ক ছিল এসব বিষয়ে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

ডিবির একজন কর্মকর্তা জানান, আলোচিত ওই ফোনালাপ নিয়ে চিত্রনায়িকা মাহিয়া মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। মাহি বর্তমানে ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। এ কারণে মাহি ঢাকা ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

সম্প্রতি ভাইরাল হওয়া প্রতিমন্ত্রী ডা. মুরাদ ও মাহির এই ফোনালাপ নিয়ে দেশজুড়ে তোলপাড় চলছে। এ ঘটনার জেরে সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে তাকে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।

/এনএল/এমএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী