পাঁচ ঘণ্টা র‍্যাবের জিজ্ঞাসাবাদে ইমনের চাঞ্চল্যকর তথ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ০০:২৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ০৮:৪০

প্রায় পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে চিত্রনায়ক ইমনকে ছেড়ে দিয়েছে র‍্যাব। তবে প্রয়োজনে তাকে ফের ডাকা হতে পারে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে র‍্যাবের গণমাধ্যম আইন শাখার উপ-পরিচালক মেজর আব্দুল্লাহ আল মঈন হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত র‍্যাব সদর দফতরে ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে কথোপকথনের অডিও ক্লিপ ফাঁসসহ বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথা হয়। ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে নায়ক ইমনকে ছেড়ে দেয় র‍্যাব।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে ইমন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যা যাচাই বাছাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট  আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানায় র‌্যাব। গত সোমবার রাতে একই বিষয়ে ডিবি কার্যালয়ে দুই ঘণ্টা ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে দেশজুড়ে সমালোচনার মুখে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সর্বশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে তার সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হয়। সেখানে তিনি মাহিকে উদ্দেশ করে ধর্ষণের হুমকি ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তুলে নিয়ে আসার ধমকি দেন। চিত্রনায়ক ইমন তার ফোন থেকে মাহিকে প্রতিমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেন। বিষয়টি স্বীকার করেছেন ইমন নিজেও।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে ইতোমধ্যে পদত্যাগ করেছেন মুরাদ হাসান। এছাড়া ডা. মুরাদকে জামালপুর আ.লীগ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

/এআরআর/এলকে/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ডা. মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের