রায়ে সন্তোষ প্রকাশ আবরারের বাবার, দ্রুত কার্যকরের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২১, ১২:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:০৮

বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

আদালত প্রাঙ্গণে বাংলা ট্রিবিউনকে বরকত উল্লাহ বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। তবে রায়টি যেন উচ্চ আদালতে বহাল থাকে। একই সঙ্গে দ্রুত কার্যকর হয়। রায় কার্যকর হলে আবরারের আত্মা শান্তি পাবে।’

আবরারের বাবা প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, বিচারক ও আইনজীবী ও পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। গণমাধ্যম সবসময় তার পাশে থাকায় তিনি গণমাধ্যম কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানান।

রায় ঘোষণার শেষে আবরারের বাবা বরকত উল্লাহর চোখ মুখে ছেলে হত্যার কষ্ট প্রকাশ পায়। তিনি বলেন, ‘যে হারায় সে বুঝে, ছেলেকে হারানোর পর যে কষ্টে বেঁচে রয়েছি, তা ভাষায় বোঝানো যাবে না।’

রায় শুনতে এ দিন সকাল ৯টায় আদালতে হাজির হন তিনি ও তার পরিবারের স্বজনরা।

দুপুর ১২টায় বিচারক এজলাসে প্রবেশ করেন। এর পরই রায় পড়া শুরু করেন। এর আগে সকাল ১১টা ৪২ মিনিটে এ হত্যা মামলার ২২ আসামিকে আদালতের এজলাসে হাজির করা হয়।

আরও পড়ুন...

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৫

/টিএইচ/এআরআর/আইএ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী