রাষ্ট্রবিরোধী অপপ্রচারে সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করেছে র্যাব। রাজধানীর স্বামীবাগ এলাকায় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকাল থেকে চলা এক অভিযানে তাদের আটক করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বামীবাগের একটি মেস থেকে বেশ কয়েকজনকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগ তাদের আটক করা হয়েছে। এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে, এ সংখ্যা আরও বাড়তে পারে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য র্যাব ৩ ব্যাটালিয়নে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।









