মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা খারিজ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭:৩৬

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক নারী সদস্য সম্পর্কে কুরুচিপূর্ণ ও অশ্লীল বক্তব্য প্রদানের অভিযোগে সদ্য পদ হারানো তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত। অপর আসামি হলেন মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ।

সোমবার (১৩ ডিসেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস্ সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এর আগে সকালে বাদী হয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী মামলাটি দায়ের  করেন।

প্রসঙ্গত, সম্প্রতি এক ফেসবুক পেজের লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করেন ডা. মুরাদ হাসান। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে দুই বছর আগের একটি ফোনালাপ ফাঁস হয়। এতে ওই চিত্রনায়িকাকে ধর্ষণের হুমকি দিতেও শোনা যায় মুরাদ হাসানকে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন তিনি। জামালপুরের এই সংসদ সদস্যকে আওয়ামী লীগের স্থানীয় কমিটি থেকেও অব্যাহতি দেওয়া হয়। 

তুমুল আলোচনার মধ্যেই গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) কানাডার উদ্দেশে দেশ ত্যাগ করেন ডা. মুরাদ। তবে সেখানকার ইমিগ্রেশন তাকে দেশটিতে ঢুকতে দেয়নি। পরে রবিবার দেশে ফেরেন তিনি।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সাবেক প্রতিমন্ত্রী মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ডা. মুরাদের বিরুদ্ধে ১০ হাজার কোটি টাকার মানহানির মামলা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী