সিরাজগঞ্জ উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৮:০৩

অর্থপাচার মামলায় আলোচিত গোল্ডেন মনিরের সহযোগী সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেফতার করতে পুলিশের আইজিকে নির্দেশ দেন আদালত।

রিয়াজ উদ্দিনকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের আগের আদেশটির সময় বাড়ানোর আবেদন খারিজ করে বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিয়াজ উদ্দিনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

মামলার এজাহারে থাকা তথ্য থেকে জানা গেছে, গোল্ডেন মনিরের সহযোগী রিয়াজ উদ্দিন ১৯৯৬ সাল পর্যন্ত সোনালী ব্যাংকের চতুর্থ শ্রেণির পিয়ন পদে কর্মরত ছিলেন। তিনি সোনালী ব্যাংকের এয়ারপোর্ট শাখায় কর্মরত থাকাকালে মনির হোসেনের সঙ্গে স্বর্ণ চোরাচালানের অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন এবং সোনালী ব্যাংকের চাকরি ছেড়ে দেন বলে অভিযোগ রয়েছে। মনির হোসেন, হায়দার আলী ও শফিকুল পরস্পর সহযোগিতায় সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালান থেকে আয় দিয়ে অপর অভিযুক্তদের সঙ্গে ঢাকার উত্তরায় অনেক প্লট অর্জন করেন। এছাড়া তার নামে শেয়ার ও মেসার্স সিয়াম ফ্যাব্রিকস লিমিটেডের মালিকানা আছে। তার বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আরও দুটি মামলা আছে।

গোল্ডেন মনিরসহ ১০ জনকে আসামি করে গত ১১ মে সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

এরপর জামিন চেয়ে রিয়াজ উদ্দিন হাইকোর্টে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ২ নভেম্বর তাকে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে আত্মসমর্পণের সময়সীমা বৃদ্ধি করতে নতুন করে হাইকোর্টে আবেদন জানান তিনি।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী