১০৫ কেজি সোনা উদ্ধার মামলা: আসামির জামিন আটকে দিলো চেম্বার আদালত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২১, ১৫:২৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:২৪

২০১৪ সালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ১০৫ কেজি ওজনের সমপরিমাণ সোনার বার উদ্ধারের মামলার আসামি মো. সিরাজুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। 

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিচারপতি ওবায়দুল হাসানেরর নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এ আদেশ দেন। 

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।  

এর আগে ২০১৪ সালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি০৫২-এর ভেতর থেকে এসব সোনা উদ্ধার করা হয়। বিমানের টয়লেটের ভেতরে কমোডের পেছনে বিশেষ কায়দায় ছিল এসব সোনার বার। ১০৫ কেজি ওজনের ৯০৪টি সোনার বারের বাজার মূল্য প্রায় ৪৭ কোটি ৪৪ লাখ টাকা। 

এ ঘটনায় করা মামলায় বিমানের জুনিয়র টেকনিশিয়ান চলতি বছরের ১৩ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন চান। পরে তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়। এরপর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ১২ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট। এরপর সে জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী