রাব্বীর মামলা গ্রহণে স্থগিতাদেশের আবেদন শুনানি কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৬, ১৯:১৭আপডেট : ২৬ জানুয়ারি ২০১৬, ১৯:২৩

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী ও পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশের নির্যাতনের ঘটনায় মামলা নেওয়ার নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া আদেশে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করে আবেদন করা হয়েছে। আগামীকাল বুধবার এ বিষয়ে শুনানি হওয়ার কথা আছে।
এর আগে গত ২১ জানুয়ারি মামলা গ্রহণ করতে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে চেম্বার বিচারপতি স্থগিতাদেশ জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গোলাম রাব্বীকে নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারের বিরুদ্ধে ১৮ জানুয়ারি মামলা করার নির্দেশ দেন হাইকোর্ট। শুনানির সময় আদালত মন্তব্য করেন, মাসুদ শিকদার ফৌজদারি অপরাধ করেছেন। সাময়িক বরখাস্ত তার জন্য যথেষ্ট নয়, তাকে পুলিশ বাহিনী থেকে স্থায়ী বরখাস্ত করা উচিত।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি রাতে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের কাছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে আটক করে মারধর করে পুলিশ। তাকে মাদকসেবী বানানোর ভয় দেখিয়ে এসআই মাসুদ অর্থ আদায়ের চেষ্টা করেন। ১১ জানুয়ারি রাব্বী পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। হাইকোর্ট ওই অভিযোগটিই এজাহার হিসেবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন।

/ইউআই/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের