রংপুরে হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

রংপুর প্রতিনিধি
২৮ জানুয়ারি ২০১৬, ১৭:১১আপডেট : ২৮ জানুয়ারি ২০১৬, ১৭:২৯

আবু সিদ্দিক হত্যামামলার আসামিরা

রংপুরের পীরগাছায় সবজি ব্যবসায়ী আবু সিদ্দিক হত্যা মামলায় ৩ আসামিকে ফাঁসি এবং এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ১৯৯৩ সালের ২ অক্টোবর রাতে রংপুরের পীরগাছা উপজেলার ছোট কল্যাণী গ্রামের আবু সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আব্দুস সাত্তার, নুর মোহাম্মদ, আব্দুল ও ফরহাদ হোসেন। পরের দিন আবু সিদ্দিকের লাশ তার বাড়ির কাছের ধান খেত থেকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের বাবা আজিম উদ্দিন বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত করে কোনও সাক্ষ্য প্রমাণ না পাওয়ার কথা উল্লেখ করে মামলাটির তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে।

পরে মামলার বাদি নিহত আবু সিদ্দিকের বাবার আবেদনের প্রেক্ষিতে আদালতে মামলাটি তদন্তের জন্য সিআইডিকে দেন। দীর্ঘ তদন্ত শেষে ২০০৩ সালের ৯ আগস্ট সিআইডি পুলিশ চার আসামির নামে আদালতে চার্জশিট দাখিল করে।

এ মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালত  আসামি নুর মোহাম্মদ,আব্দুল ও ফরহাদ হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। অপর আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার সময় বিচারক বলেন, নিহত আবু সিদ্দিক ছিলেন একজন সহায় সম্বলহীন দিনমজুর। তিনি স্থানীয় হাটবাজারে সবজি বিক্রি করে সংসার চালাতেন। তার স্ত্রী রানু বেগম ঝিয়ের কাজ করতেন। আসামি আব্দুস সাত্তারের বাড়িতে ঝিয়ের কাজ করার সময় তিনি প্রায়ই রানুকে উত্যক্ত করতেন। রানু  বিষয়টি তার স্বামীকে জানালে সাত্তারের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আসামি আব্দুস সাত্তার তাকে দেখে নেবে বলে হুমকি দেন। এর পরই আবু সিদ্দিককে বাড়ি থেকে ডেকে নিয়ে আসামি আব্দুস সাত্তারসহ অন্যরা হত্যা করে লাশ ধান খেতে ফেলে রেখে যায়।

বিচারক তার রায়ে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায় ঘোষণা করেন।

মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন এপিপি ফারুখ হোসেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুর রহমান বলেন, তারা ন্যায় বিচার পাননি। এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

/জেবি/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম