নতুন ডিআইজির নেতৃত্বে শুরু ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২০:৪৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৯

মনিরুল ইসলাম নতুন ডিআইজির নেতৃত্বে যাত্রা শুরু করল ডিএমপির ‘কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ ইউনিট। এই ইউনিট প্রধানের দায়িত্বে রয়েছেন গোয়েন্দা পুলিশের সদ্য বিদায়ী যুগ্ম কমিশনার ও ডিএমপি’র অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। চলতি সপ্তাহেই তিনি যুগ্ম কমিশনার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি পদ মর্যাদায় অতিরিক্ত কমিশনার হয়েছেন।
নতুন এই ইউনিটের দায়িত্ব নিয়ে মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করাই হবে এ ইউনিটের মূল লক্ষ্য। ইন্টেলিজেন্স সংগ্রহ, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্তের আগে সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এ ইউনিটের কার্যক্রমে।
মনিরুল বলেন, নতুন ইউনিটে ছয়শ’রও বেশি সদস্য কাজ করবেন। এই ইউনিটে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, চারজন উপ-কমিশনার (ডিসি), ১০ জন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি), ২০ জন সহকারী কমিশনার ও ৪০ জন ইনসপেক্টরসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্য কাজ করবেন।
মনিরুল আরও বলেন, ডিএমপিতে চারটি বিভাগে বিভক্ত হয়ে এই ইউনিট কাজ করবে। বিভাগগুলো হচ্ছে কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ