মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ডিবির অভিযান, আটক ১৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৬, ০১:০১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৩:১৫

মোহাম্মদপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ডিবির অভিযান, আটক ১৯ জঙ্গি আস্তানা সন্দেহে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বাসস্ট্যান্ড সংলগ্ন নবোদয় হাউজিংয়ের ২৮ নম্বর বাসায় ডিবির অভিযান চলছে। শুক্রবার রাত ১১টার দিকে ওই বাসায়  এ অভিযান শুরু হয়। এ ঘটনায় এ পর্যন্ত সন্দেহভাজন ১৯ জনকে আটক করেছে ডিবি পুলিশ। তবে তাদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।  ঘটনাস্থলে ডিবির কর্মকর্তারা রয়েছেন।
ডিবি সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের এ বাসাটিতে জঙ্গিরা প্রশিক্ষণ নিতেন ও বোমা তৈরি করতেন। বাসা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।  অভিযান এখনও চলছে।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুলে জঙ্গিদের চাপাতির কোপে গোয়েন্দা পুলিশের এক পরিদর্শক আহত হন। এ হামলার ঘটনায় বাড্ডা থেকে দুইজনকে আটক করে পুলিশ। তারা হচ্ছেন কামাল আর হিরন।
রাত ১২টার দিকে বাড্ডায় অভিযান সমাপ্ত ঘোষণা করে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মুনিরুল ইসলাম বলেন, আটককৃতরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তাদের আস্তানা থেকে ধারালো অস্ত্র, বিভিন্ন ধরনের পুস্তিকা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার আরও বলেন, আটক হওয়া কামালের দেওয়া তথ্যমতে মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের ওই বাসায় অভিযান শুরু করে ডিবি পুলিশ। বাড্ডা হচ্ছে আনসারুল্লাহ বাহিনীর প্রধান কার্যালয় আর মোহাম্মদপুর হচ্ছে তাদের বিস্ফোরক বানানোর কারখানা। ওই বাসাটি জঙ্গিরা প্রশিক্ষণ ও বোমা তৈরি কাজে ব্যবহার করে আসছে। কামাল মোহাম্মদপুরের ওই বাসাতেই থাকে।
/এআরআর/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান